দিনহাটায় আক্রান্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ
দি নিউজ লায়ন ; দিনহাটায় করোনা আক্রান্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। গাড়ি থেকে নামিয়ে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে ভাজপার দুষ্কৃতীরা। মারের চোটে হাত ভেঙে গিয়েছে তাঁর। গুরুতর জখম অবস্থায় চিকিৎসা চলছে তাঁর। তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে দিনহাটা বয়েজ রেক্রিয়েশন ক্লাবের সামনে তার গাড়ির উপরে অতর্কিত হামলা হয়।
তৃণমূল সূত্রে জানানো হয়েছে বিজেপি আশ্রিত গুন্ডাবাহিনী তার গাড়ির উপরে লাঠি নিয়ে আক্রমণ করে। ঘটনায় তার ডান হাতের কব্জি থেকে বেশ কিছুটা অংশে চোট লাগে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর ডান হাত হাড় ভেঙে গিয়েছে। ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছে তার দেহরক্ষী। দেহরক্ষীর মাথা ফেটে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বর্তমানে উদয়ন গুহ দিনহাটা মহকুমা হাসপাতালে এস এস সি ইউ তে রয়েছে। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে থেকে নিশীথ প্রামাণিকের প্রত্যক্ষ মদতে যে হামলার ঘটনার শুরু হয়েছিল সেই ধারা বজায় রয়েছে নির্বাচনের ফল ঘোষণার পর।
কোচবিহারের দিনহাটা, মাথাভাঙ্গা, শীতলকুচি থেকে শুরু করে মেখলিগঞ্জ সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে ভাজপার গুন্ডাবাহিনী। তৃণমূল কর্মীরা খুন হচ্ছে তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। একাধিক পার্টি অফিসে হামলা হয়েছে। এবার উদয়ন গুহর মত বরিষ্ঠ নেতাকে যেভাবে মাটিতে ফেলে মারা হয়েছে তার নিন্দার কোন ভাষা নেই তৃণমূলের অভিযোগ খুনের পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কর্মীরা ছুটে আসে কোনক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন উদয়ন পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু হয়েছে।

Post a Comment